০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : ০৭:২৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮ Time View

​কে, এম রিমান ইসলাম (রায়গঞ্জ, সিরাজগঞ্জ প্রতিনিধি):
​সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবির্ষকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রায়গঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি রায়গঞ্জ উপজেলা ও পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
​উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরনের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি মো. আয়নুল হক।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন:
​মো. রাহিত মান্নান লেনিন তালুকদার — সদস্য, জেলা বিএনপি
​মো. খায়রুল ইসলাম — সাবেক সহসভাপতি, উপজেলা বিএনপি
​মো. দুলাল হোসেন খান — সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি
​মো. হাতেম আলী সুজন — সাবেক সভাপতি, রায়গঞ্জ পৌর বিএনপি
​বক্তারা তাঁদের বক্তব্যে বিএনপির ইতিহাস, রাজনৈতিক ভূমিকা এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলটির অবদান তুলে ধরেন। একই সাথে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
​এ সময় রায়গঞ্জ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Update Time : ০৭:২৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬