০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি ২০০২ ব্যাচ বাংলাদেশ’ শুধু গ্রুপ নয়, পারস্পরিক সহযোগিতার পরিবার

মো: আব্দুল মোমিন ​কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : ০১:৫২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ৪০ Time View

‘এসএসসি ২০০২ ব্যাচ বাংলাদেশ’ সামাজিক যোগাযোগমাধ্যমের কেবল সাধারণ কোনো গ্রুপ নয়; এটি বন্ধুত্ব, আন্তরিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার এক সুদৃঢ় পরিবার বলে মন্তব্য করেছেন সংগঠনের সক্রিয় সদস্য ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রতিনিধি মো: আব্দুল মোমিন।
​সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি সংগঠনের কার্যক্রম, পারস্পরিক দায়বদ্ধতা ও কৃতজ্ঞতাবোধের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
​মো: আব্দুল মোমিন বলেন, “এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পর সদস্যরা বহু সুবিধা পাচ্ছেন—জরুরি প্রয়োজনে রক্ত, প্রয়োজনীয় তথ্য, নতুন বন্ধু কিংবা ব্যবসা-বাণিজ্যে ডিসকাউন্ট ও সুযোগ সুবিধা। প্রয়োজনের সময় হেল্প পোস্ট দেওয়া মাত্রই সকলে এগিয়ে আসেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এত সুবিধা পাওয়ার পর একটি ধন্যবাদ পোস্ট দেওয়া কিংবা একটু স্বীকৃতি দিতে অনেকেরই দ্বিধা কাজ করে।”
​তিনি আরও উল্লেখ করেন, কেবল প্রয়োজনের সময় সুবিধা গ্রহণ করলেই একটি ভার্চুয়াল সংগঠন সুন্দরভাবে পরিচালিত হতে পারে না। এর জন্য প্রয়োজন নিয়মিত অংশগ্রহণ, সামাজিক কানেক্টিভিটি ও পারস্পরিক কৃতজ্ঞতাবোধ।
​গ্রুপের পরিচালনা পর্ষদ ও সক্রিয় কর্মীদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, “গত প্রায় আট বছরে অনেক ত্যাগ, শ্রম, সময়, অর্থ ও মেধার বিনিময়ে এই স্থানটি তৈরি হয়েছে। নানা অপপ্রচার, মিথ্যাচার ও অহেতুক সমালোচনার মুখোমুখি হয়েও উদ্যোক্তারা থেমে যাননি। পরিচালনা পর্ষদের সদস্যরাও মানুষ; তাদেরও উৎসাহ, ভালোবাসা ও মানসিক সমর্থনের প্রয়োজন রয়েছে।”
​সংগঠনের সকল সদস্যকে শুধু ‘আমি কী পেলাম’ সেই চিন্তা না করে, ‘পরিবারকে কী দিতে পারলাম’—সেই মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তিনি। চাওয়া-পাওয়ার পাশাপাশি কৃতজ্ঞতা ও স্বীকৃতির সংস্কৃতি চর্চার মাধ্যমে ‘এসএসসি ২০০২ ব্যাচ বাংলাদেশ’ আরও বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

এসএসসি ২০০২ ব্যাচ বাংলাদেশ’ শুধু গ্রুপ নয়, পারস্পরিক সহযোগিতার পরিবার

Update Time : ০১:৫২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬