ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৫

Md. Khosru Noman
  • প্রকাশের সময় : ১১:৩৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 10

রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে ৮টা ২০ মিনিটের মধ্যে কাঁঠালবাগান বাজার এলাকার কাঞ্চন টাওয়ার নামে ১০ তলা আবাসিক ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দগ্ধদের নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। পরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হতে পারে।

খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (রেসিডেন্ট সার্জন) ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ খসরু নোমান

মোঃ খসরু নোমান

স্টাফ রিপোর্টার, ঢাকা

কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৫

প্রকাশের সময় : ১১:৩৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬