কালিরবাজারে খামারপাড়া ইউনিয়ন বিএনপির গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০৩:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ৩৮ Time View

দিনাজপুরের খানসামা উপজেলার ৪ নং খামারপাড়া ইউনিয়নের কালিরবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র উদ্যোগে এক প্রানবন্ত গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কালিরবাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ী, স্থানীয় ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় এবং মতবিনিময় করেন খানসামা উপজেলা বিএনপির সদস্য ও ৪ নং খামারপাড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার।
গণসংযোগকালে স্থানীয় অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, জনগণের সার্বিক কল্যাণ ও সামাজিক উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিএনপির নেতৃবৃন্দ সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক লিপটন চন্দ্র রায়। এছাড়াও খামারপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থেকে গণসংযোগে অংশ নেন।
মতবিনিময় শেষে কালিরবাজারের ব্যাবসায়ী ও সাধারণ মানুষের কাছে বিএনপি সমর্থিত নানা জনকল্যাণমুখী ভাবনার কথা তুলে ধরা হয় এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।




















