ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রিপোর্টার শাহিনুর ইসলাম
রিপোর্টার শাহিনুর ইসলাম
  • প্রকাশের সময় : ১০:০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 32

যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে কেশবপুর উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে পৌর শহরের ত্রিমোহিনী মোড় চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান মধু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্যসচিব মেহেদী বিশ্বাস।

​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, কেশবপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা আব্দুল গফুর, জাহাঙ্গীর কবীর মিন্টু, মেহেদী হাসান হিমেল, মেহেদী হাসান শিপন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অহেদুর রহমান অন্তু প্রমুখ।

​আলোচনা সভা শেষে একই স্থান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ত্রিমোহিনী মোড় চত্বরে এসে শেষ হয়।

​প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে স্থানীয় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের সময় : ১০:০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬