০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি:
  • Update Time : ০২:৩১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ১৭ Time View

যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সpড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় ঝরে যাচ্ছে তাজা প্রাণ, বাড়ছে দুর্ঘটনার আতঙ্ক। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা রোধে কেশবপুর দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা সোমবার (২৭ শে জুলাই২০২৬) টিফিন বিরতির সময়ে মাইকেল গেট সংলগ্ন স্থানে অনতিবিলম্বে গতিরোধক (স্পিড ব্রেকার) স্থাপনের দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধনে মাদ্রাসার প্রায় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন, কেশবপুর দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ খায়রুল আনাম, মোঃ আতাউর রহমান, সহকারী শিক্ষক হাফিজুর রহমান, নবম শ্রেণির শিক্ষার্থী সৈয়দা মালিহা ও মোছাঃ সুমাইয়া খাতুন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, “এই সড়কটি অন্যতম ব্যস্ততম একটি সড়ক, প্রতিদিন হাজার হাজার যানবাহন দ্রুতগতিতে ও বেপরোয়াভাবে এখান দিয়ে চলাচল করে। মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় পথচারীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হয়। গত কয়েক মাসে এখানে বেশ কয়েকটি ছোট-বড় দুর্ঘটনায় আহত ও নিহতের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা নিরাপদে মাদ্রাসায় যেতে চাই, কিন্তু সড়ক দুর্ঘটনা আমাদের সেই নিরাপত্তা দিচ্ছে না। আমাদের একটাই দাবি যশোর টু চুকনগর সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন এই ঝুঁকিপূর্ণ স্থানে দ্রুত একটি কার্যকর গতিরোধক নির্মাণ করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের কাছে যানবাহনগুলোর গতি নিয়ন্ত্রণে অতি দ্রুত গতিরোধক (স্পিড ব্রেকার) স্থাপনের দাবি জানান শিক্ষার্থীরা। এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীও শিক্ষার্থীদের এই যুক্তিসঙ্গত দাবির সাথে পূর্ণ একাত্মতা প্রকাশ করেছেন এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

Update Time : ০২:৩১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬