০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় মাদকসহ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সোলজার আটক

মোহাম্মদ গোলাপ ইসলাম ​দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : ০৬:১৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪০ Time View

দিনাজপুরের খানসামায় মাদক সেবন ও সরঞ্জাম বহনের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। তার নাম সোলজার, তিনি উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
​সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পাকেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় পাকেরহাট এলাকায় মাদক সেবন এবং এর সরঞ্জামসহ অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে খানসামা থানা পুলিশের একটি দল।
​বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাছেদ সরকার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

খানসামায় মাদকসহ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সোলজার আটক

Update Time : ০৬:১৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬