গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নির্বাচিত হলেন মোঃ জাহাঙ্গীর আলম: ক্রীড়াঙ্গনে আনন্দের জোয়ার
- Update Time : ০৬:২৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪৭ Time View

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন ক্রীড়াপ্রেমী ও সকলের প্রিয় মুখ জনাব মোঃ জাহাঙ্গীর আলম। তাঁর এই অর্জনে স্থানীয় ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।
নবদায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা জানানো হচ্ছে। স্থানীয় ক্রীড়ামোদীরা জানান, জাহাঙ্গীর আলমের মতো নিবেদিতপ্রাণ ব্যক্তি এই দায়িত্ব পাওয়ায় সদর উপজেলার তৃণমূল পর্যায়ের খেলাধুলায় নতুন গতি আসবে।
অভিনন্দন বার্তায় শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করে বলেন, তাঁর যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে গাজীপুর সদর উপজেলার ক্রীড়াঙ্গন এক নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাবে। ঝিমিয়ে পড়া খেলাধুলার মাঠগুলো আবার মুখরিত হবে এবং তরুণ প্রজন্ম খেলাধুলার ইতিবাচক পরিবেশে বিকশিত হওয়ার সুযোগ পাবে।
দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় জনাব মোঃ জাহাঙ্গীর আলম সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গাজীপুরের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।




















