ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা নবাগত পুলিশ কমিশনারের

Dauler Hossen
  • প্রকাশের সময় : ০৭:০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 30

গাজীপুরে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা নবাগত পুলিশ কমিশনারের

মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার মো. আশিক সাঈদ। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন তিনি। সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নবাগত কমিশনার মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় গাজীপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিকদের বিভিন্ন মতামত ও পরামর্শ শোনেন পুলিশ কমিশনার।

 মো. আশিক সাঈদ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ দেলোয়ার হোসেন

মোঃ দেলোয়ার হোসেন

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা নবাগত পুলিশ কমিশনারের

প্রকাশের সময় : ০৭:০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬