টংগীবাড়ীতে ডিবির অভিযান: ২৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
- Update Time : ০৯:২১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ২৩ Time View

মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর নির্দেশনায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে টংগীবাড়ী থেকে ২৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবি সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৭ অক্টোবর ২০২৬) রাত ১০:৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস দল টংগীবাড়ী থানাধীন কাইচাইল এলাকায় অভিযান চালায়। অভিযানকালে কাইচাইল সাকিনস্থ আমজাদ হাওলাদারের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে মোঃ জিহাদ হাওলাদার (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জিহাদ কাইচাইল এলাকার আমজাদ হাওলাদারের ছেলে। আটকের পর তার কাছ থেকে ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তা:
“অপরাধ ও অপরাধীর তথ্য দিন, মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন”
মুন্সীগঞ্জ পুলিশ কন্ট্রোল রুম: ০১৩২০০৯৪২৯৮



















