ডিএনসিসিকে আধুনিক ও বাসযোগ্য করতে ৪ দেশ সফরে জামায়াত নেতা সেলিম উদ্দিন
- Update Time : ১২:২১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২১ Time View

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে (ডিএনসিসি) একটি উন্নত, আধুনিক, মানবিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চার দেশ সফরে গমন করেছেন বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মো. সেলিম উদ্দিন। সফরকালে তিনি মালয়েশিয়া, সিঙ্গাপুর, তুরস্ক ও সৌদি আরবের সফল নগর ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করবেন।
গতকাল ১৩ সেপ্টেম্বর রাতে তিনি এই বিদেশ সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন ডিএনসিসির সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সফরের মূল উদ্দেশ্য ও কাজের ক্ষেত্র:
বিশ্বের উন্নত নগরীগুলোর আধুনিক মডেল ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করে তা ঢাকার নগর ব্যবস্থাপনায় কাজে লাগানোই এই সফরের প্রধান লক্ষ্য। সফরের বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলো হলো:
জলাবদ্ধতা নিরসন: খাল সংরক্ষণ ও দ্রুত পানি নিষ্কাশনের আধুনিক ব্যবস্থা গড়ে তোলা।
বর্জ্য ব্যবস্থাপনা: বিজ্ঞানসম্মত ও পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য অপসারণ ও রিসাইক্লিং।
পথচারী বান্ধব ঢাকা: অবৈধ দখল মুক্ত করে ফুটপাত পুনরুদ্ধার ও নিরাপদ হাঁটার পরিবেশ তৈরি।
পরিবহন খাত: গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনে কার্যকর উদ্যোগ।
নাগরিক সেবা: পরিবেশ সংরক্ষণ ও সিটি কর্পোরেশনের সার্বিক সেবার মান বৃদ্ধি।
মো. সেলিম উদ্দিনের এই অভিজ্ঞতা অর্জনমূলক সফর যেন সফল, কল্যাণময় ও ফলপ্রসূ হয় এবং তিনি সুস্থ ও নিরাপদে দেশে ফিরে আসতে পারেন, সেজন্য তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে আন্তরিক দোয়া কামনা করা হয়েছে।
— আব্দুর রহিম, ঢাকা উত্তর জেলা প্রতিনিধি




















