০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের গলাচিপায় জরাজীর্ণ ভবনে বড় ফাটল, চরম ঝুঁকিতে বসবাসকারী ও এলাকাবাসী

​মো. ফয়সাল, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : ১১:৫০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৩ Time View

নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় একটি পুরোনো ও জরাজীর্ণ ভবনে বড় ধরনের ফাটল ও ক্ষয় দেখা দেওয়ায় চরম আতঙ্ক ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় এলাকাবাসী। ঝুঁকিপূর্ণ ওই ভবনটির নিচতলায় বিভিন্ন অফিস এবং ওপরের অংশগুলোতে মানুষ বসবাস করায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে।
​স্থানীয়দের সূত্রে জানা গেছে, ভবনটিতে দীর্ঘদিন ধরে কাঠামোগত দুর্বলতা ও ফাটল দেখা দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।
​এ বিষয়ে মো. ফয়সাল উদ্বেগ প্রকাশ করে বলেন, “দূর্ঘটনা ঘটার পর তদন্ত নয়, বরং বড় ধরনের কোনো বিপর্যয় ঘটার আগেই মানুষের নিরাপত্তা নিশ্চিত করা উচিত।” তিনি অবিলম্বে একজন অভিজ্ঞ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে ভবনটির কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা করার দাবি জানান।
​ভবনটি ঝুঁকিপূর্ণ প্রমাণিত হলে দ্রুত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।

Tag :

Please Share This Post in Your Social Media

নারায়ণগঞ্জের গলাচিপায় জরাজীর্ণ ভবনে বড় ফাটল, চরম ঝুঁকিতে বসবাসকারী ও এলাকাবাসী

Update Time : ১১:৫০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬