০৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাজিপুরে ট্রাকে বালু ওভারলোডের দায়ে পয়েন্ট ম্যানেজারকে ৫৫ হাজার টাকা জরিমানা

মোঃ আব্দুল মোমিন, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : ১১:১৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৮ Time View

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই বালুর পয়েন্টে ট্রাকে অতিরিক্ত বালু বোঝাই (ওভারলোড) এবং অনিয়ম করায় পয়েন্টের ম্যানেজারকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
​গতকাল মেঘাই এলাকায় অভিযান পরিচালনা করেন কাজিপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া। অভিযানকালে বালুবাহী ট্রাকে ধারণক্ষমতার অতিরিক্ত বালু বোঝাই করা এবং কোনো প্রকার ঢাকনা বা ত্রিপল ছাড়া বালু পরিবহনের প্রমাণ পাওয়া যায়।
​এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী পয়েন্টের ম্যানেজারকে নগদ ৫৫,০০০/- (পঞ্চান্ন হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
​স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালেও অতিরিক্ত বালু বোঝাই একটি ট্রাকের ভারে ছালাভরা রোডের ব্রিজের নিকটবর্তী রাস্তার অংশ ভেঙে ট্রাকটি হেলে পড়ার ঘটনা ঘটে। এতে রাস্তার মারাত্মক ক্ষতিসাধন হয় এবং যান চলাচলে বিঘ্ন ঘটে।
​এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ওভারলোডের কারণে গ্রামীণ রাস্তাঘাট ভেঙে নষ্ট হচ্ছে এবং ঢাকনাহীন বালু পরিবহনে পরিবেশ ও মানবস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। জনস্বার্থে এমন অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সবাইকে সচেতন হয়ে নিয়ম মেনে বালু পরিবহনের আহ্বান জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

কাজিপুরে ট্রাকে বালু ওভারলোডের দায়ে পয়েন্ট ম্যানেজারকে ৫৫ হাজার টাকা জরিমানা

Update Time : ১১:১৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬