০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে আদা ক্ষেতের আড়ালে গাঁজা চাষ: ১২ ফুট লম্বা দুটি গাছসহ যুবক গ্রেপ্তার

মোঃ মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • Update Time : ০৭:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৮ Time View

দিনাজপুরের ঘোড়াঘাটে আদা ক্ষেতের আড়ালে অভিনব কৌশলে গাঁজা চাষের অভিযোগে আবু তালেব (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২০ কেজি ওজনের দুটি বিশালাকার গাঁজার গাছ জব্দ করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের শ্রী হরিবিহরি গ্রামে অভিযান চালায়। সেখানকার একটি আদা ক্ষেতে তল্লাশি চালিয়ে আদা গাছের আড়ালে অতি যত্নে বড় করা প্রায় ১২ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। গাছ দুটির আনুমানিক ওজন যথাক্রমে ১২ কেজি ও ৮ কেজি। লোকচক্ষুর অন্তরালে রাখতেই কৌশলে আদার জমিতে এই চাষ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।
​ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া গাছ দুটি জব্দ করার পাশাপাশি ঘটনাস্থল থেকেই অভিযুক্ত আবু তালেবকে আটক করা হয়। জব্দকৃত গাছের নমুনা পরীক্ষার প্রক্রিয়া চলছে এবং আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
​তিনি আরও জানান, মাদক উৎপাদন, বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঘোড়াঘাটে আদা ক্ষেতের আড়ালে গাঁজা চাষ: ১২ ফুট লম্বা দুটি গাছসহ যুবক গ্রেপ্তার

Update Time : ০৭:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬