০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একটি বৃক্ষ একটি প্রাণ’: খাজনাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মোঃ নাসির হোসেন ক্রাইম রিপোর্টার,ঘাটাইল
  • Update Time : ০৭:০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৪ Time View

​পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলার লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খাজনাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। ‘একটি বৃক্ষ একটি প্রাণ’ স্লোগানকে সামনে রেখে বিদ্যালয় প্রাঙ্গণে নারিকেলসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
​সম্প্রতি আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত থেকে যৌথভাবে চারা রোপণ করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কবি মোঃ সেলিম মিয়া, কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
​চারা রোপণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। এটি যেমন অক্সিজেন দিয়ে জীবন বাঁচায় ও পরিবেশ শীতল রাখে, তেমনি প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় অপরিসীম ভূমিকা পালন করে।” কেবল চারা রোপণেই দায়িত্ব শেষ নয় উল্লেখ করে বক্তারা রোপণকৃত প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
​কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে গাছের প্রয়োজনীয়তা ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
​আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে জানান, এই উদ্যোগ বিদ্যালয় প্রাঙ্গণকে মনোরম ও সবুজে ভরিয়ে তোলার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের মনে পরিবেশের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তুলবে। পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সবুজায়ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

একটি বৃক্ষ একটি প্রাণ’: খাজনাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

Update Time : ০৭:০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬