০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

আঃ রহিম উত্তর ঢাকা জেলা প্রতিনিধি
  • Update Time : ০৪:১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৪ Time View

​ঢাকা, ১৮ সেপ্টেম্বর: জার্মানি যাওয়ার পথে যাত্রাবিরতির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
​বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
​বিমানবন্দর সূত্রে জানা গেছে, শেরিং তোবগে ঢাকায় এক ঘণ্টারও বেশি সময় অবস্থান করবেন। যাত্রাবিরতির আনুষ্ঠানিকতা শেষে তিনি তাঁর নির্ধারিত বিশেষ ফ্লাইটে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
​সংক্ষিপ্ত এই যাত্রাবিরতি দুই প্রতিবেশী দেশ—বাংলাদেশ ও ভুটানের মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতাকে আবারও সামনে নিয়ে এসেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

Update Time : ০৪:১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬