০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার

ইউসুফ চৌধুরী বিল্লু,জেলা প্রতিনিধি কক্সবাজার
  • Update Time : ১০:৫০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১ Time View

কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার

চট্টগ্রাম রেঞ্জের মাননীয় ডিআইজি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মাদক, অবৈধ অস্ত্র, ডাকাতি ও অন্যান্য অপরাধ নির্মূলে চকরিয়া থানা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পৃথক সময়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা এবং চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আবদুল আজিজের তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ জনাব মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়।

প্রথম পর্যায়ের অভিযান:
ইং ১৬/০৯/২০২৬ তারিখ রাত ০২:৪৫ ঘটিকায় চকরিয়া থানাধীন খুটাখালী বাজার এলাকায় চকরিয়া থানার অভিযানিক টিম অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি কাচারী পাড়া, ০৭নং ওয়ার্ডের মোঃ ফরিদুল আলমের বসতঘরে কতিপয় দুষ্কৃতিকারী অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে বসতঘরের শয়নকক্ষ তল্লাশি করে সানশেডের ওপর থাকা একটি পুরোনো ছেঁড়া স্কুলব্যাগের ভেতর থেকে ০১টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে অস্ত্রটি জব্দ করা হয়।

দ্বিতীয় পর্যায়ের অভিযান:
অভিযানের ধারাবাহিকতায় ১৭/০৯/২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩০ ঘটিকায় চকরিয়া থানাধীন চিরিংগা ইউনিয়নের ০৭নং ওয়ার্ডস্থ বালুছিড়া সওদাগর ঘোনা, এসকে কর্পোরেশনের ১নং লাইনের ১নং বুস্টার প্ল্যাটফর্মে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে উক্ত ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় নিম্নোক্ত আলামতসমূহ উদ্ধার করা হয়—

১। রাইফেলের গুলি — ৪১ রাউন্ড।
২। মেশিনগানের ক্যালিবারের গুলি — ৪২ রাউন্ড।
৩। রাইফেলের গুলির খোসা — ৪৯টি।
৪। মেশিনগানের ক্যালিবারের গুলির খোসা — ২৪টি।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ বিধি মোতাবেক জব্দ করা হয়েছে এবং উপরোক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অপরাধমুক্ত চকরিয়া গড়তে চকরিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার

Update Time : ১০:৫০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬