রূপগঞ্জে নাশকতার প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার
- Update Time : ০৮:১৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ Time View

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে নাশকতার পরিকল্পনা এবং আওয়ামী লীগের পক্ষে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রূপগঞ্জের ৩০০ ফুট মহাসড়কে বিশৃঙ্খলা ও নাশকতার উদ্দেশ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি মেহেদী ইসলামের নেতৃত্বে এই অভিযানে অংশ নেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন এবং পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন উর রশিদসহ পুলিশের একটি চৌকস দল।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে হাতেনাতে নিষিদ্ধ সংগঠনটির ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।



















