০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলা বন্দর শ্রমিক সংঘের নির্বাচন: সরোয়ার-সোবহান প্যানেলের বিশাল জয়।

শাওন আকবার শান্ত (মোংলা প্রতিনিধি)
  • Update Time : ১১:২০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৭ Time View

দীর্ঘ ৫ বছর পর আইনি জটিলতা শেষে উৎসবের আমেজে সম্পন্ন হলো মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের নির্বাচন। এতে সভাপতি পদে মোঃ সরোয়ার হোসেন খোকন এবং সাধারণ সম্পাদক পদে মোঃ সোবহান মোল্লা বিজয়ী হয়েছেন।

প্রায় ৫ বছর অপেক্ষার পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ এই ট্রেড ইউনিয়নের ভোট অনুষ্ঠিত হয়। মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এই নির্বাচনে মোট ৭৭১ জন ভোটার স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘদিন পর নিজেদের পছন্দের নেতৃত্ব বাছাই করার সুযোগ পেয়ে ভোটারদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যায়।

নির্বাচন পরিচালনা কমিটির ঘোষণা অনুযায়ী, সভাপতি পদে আনারস প্রতীকের প্রার্থী মোঃ সরোয়ার হোসেন খোকন এবং সাধারণ সম্পাদক পদে দোয়াতকলম প্রতীকের প্রার্থী মোঃ সোবহান মোল্লা বিজয়ী হয়েছেন। তাদের পুরো প্যানেলই বন্দর শ্রমিকদের নিরঙ্কুশ সমর্থন পেয়েছে। ভোট শুরুর আগে থেকেই কেন্দ্র ও আশেপাশে ভোটারদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়।

এই নির্বাচনে ২টি প্যানেল অংশ নেওয়ায় প্রতিযোগিতা ছিল বেশ জমজমাট। একদিকে বিজয়ী সরোয়ার-সোবহান প্যানেল, অন্যদিকে সভাপতি প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম সেলিম ও সাধারণ সম্পাদক প্রার্থী কাজী খুরশিদ আলম পল্টু প্রতিদ্বন্দ্বিতা করেন।

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক পালাবদল ও বিভিন্ন প্রশাসনিক জটিলতা শেষে আদালতের নির্দেশে এই নির্বাচন আয়োজন করা হয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মোংলা পৌরসভার সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী বলেন, `আগে যেভাবে রাতের আঁধারে বা কৃত্রিম উপায়ে নেতৃত্ব চাপিয়ে দেওয়া হতো, তার বিপরীতে এখন ব্যালটের মাধ্যমে সরাসরি ভোটের সংস্কৃতি ফিরেছে।

কার্যকরী সভাপতি পদে ৪১১ভোট পেয়ে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী, ঊর্ধ্বতন সহ-সভাপতি পদে ৪২৩ ভোট পেয়ে কলস প্রতীকের প্রার্থী এবং সহ-সভাপতি পদে ৪৮১ ভোট পেয়ে কাতল মাছ প্রতীকের প্রার্থীসহ মোট ২৫টি পদে বিজয়ীরা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা হলেন – সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিমুদ্দিন হাওলাদার, অর্থ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন রনি এবং বন্দর বিষয়ক সম্পাদক মোঃ নিয়ামুল হক রাকি।

ভোটার ও সাধারণ শ্রমিকদের প্রত্যাশা, নতুন এই নেতৃত্ব বন্দরের উৎপাদনশীলতা বাড়ানো এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে শক্ত ভূমিকা রাখবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আনুষ্ঠানিকতা শেষে খুব দ্রুতই নতুন পূর্ণাঙ্গ কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

মোংলা বন্দর কর্মচারী ইউনিয়নের এই নির্বাচন শুধু নেতৃত্ব পরিবর্তন না, বরং দীর্ঘদিনের বৈষম্য থেকে বের হয়ে আসার একটি সফল গণতান্ত্রিক প্রক্রিয়া।
#

Tag :

Please Share This Post in Your Social Media

মোংলা বন্দর শ্রমিক সংঘের নির্বাচন: সরোয়ার-সোবহান প্যানেলের বিশাল জয়।

Update Time : ১১:২০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬