০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সলঙ্গায় ফুলজোড় কলেজ মাঠে মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ১১:৪৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৯ Time View

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি :
‘খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল’এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের সলঙ্গায় অনুষ্ঠিত হয়েছে প্রীতি ম্যাচ মহিলা ফুটবল টুর্নামেন্ট।গতকাল বুধবার বিকেলে সলঙ্গার নলকা ফুলজোড় ডিগ্রী কলেজ মাঠে আন্ত: জেলা ফুটবল টুর্নামেন্ট কমিটির উদ্যোগে আয়োজিত এ ম্যাচে অংশ নেয় বিআরএফসি (সিরাজগঞ্জ একাদশ) ও নারায়ণগঞ্জ একাদশ।
টুর্নামেন্টের আয়োজক ও সভাপতি ছিলেন,সলঙ্গা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী,বিশিষ্ট ক্রীড়ানুরাগী আব্দুল লতিফ সরকার।এ খেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তরুণদের কল্যাণে ভবিষ্যতেও ফুলজোড় কলেজ মাঠে এ ধরনের ক্রীড়ার আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজক কমিটি জানান। খেলার মাঠটি মহাসড়কের পাশে হওয়ায়
বিকেল থেকেই খেলা উপভোগ করতে মাঠে জড়ো হন বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো দর্শক।কানায় কানায় পূর্ণ মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মহিলাদের খেলা এ ফুটবল ম্যাচটি দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।কলেজের বাউন্ডারি ওয়াল,ভবণের ছাদ,মহাসড়কের ওভার ব্রিজের উপরে তিল ধরনের ঠাই ছিল না।

Tag :

Please Share This Post in Your Social Media

সলঙ্গায় ফুলজোড় কলেজ মাঠে মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Update Time : ১১:৪৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬