মতলব উত্তরের বেলতলী ঘাট এলাকা থেকে মাদকসহ কারবারি গ্রেফতার
- Update Time : ১২:০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৯ Time View

চাঁদপুরের মতলব উত্তরে অভিযান চালিয়ে ৮১০ গ্রাম গাঁজা ও ১১ পিস ইয়াবাসহ মোঃ সাদ্দাম হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার বেলতলী লঞ্চঘাট সংলগ্ন চিতা খোলার পাশ থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন মতলব উত্তর থানার রায়েরকান্দি (বাজুইয়া বাড়ী) এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) সাদেকুর রহমান ও এএসআই (নিরস্ত্র) মোঃ মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বেলতলী ঘাট এলাকায় অভিযান চালিয়ে সাদ্দামকে হাতেনাতে আটক করেন। এ সময় তার কাছ থেকে আটশত দশ গ্রাম গাঁজা এবং এগারো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের পর আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।




















