ফুলবাড়ীতে বিজিবি’র জোড়া অভিযান: ১ লাখ টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ
- Update Time : ১১:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ২২ Time View

দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক দুটি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ লাখ ১ হাজার ৫০০ টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিজিবি’র অধীনস্থ মনিপুর বিওপি এবং কাটলা বিশেষ ক্যাম্পের টহল দল সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরীণ এলাকায় এসব বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই দুটি পৃথক অভিযানে সীমান্ত পার হয়ে আসা ৮০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৫০ বোতল বাংলাদেশী অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। বিজিবি’র হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত এসব চোরাচালানকৃত মালামাল ও মাদকের মোট সিজার মূল্য ১,০১,৫০০ (এক লক্ষ এক হাজার পাঁচশত) টাকা।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এই ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট ক্যাম্প সূত্রে জানানো হয়েছে।




















