০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়মিত মশকনিধন ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

আব্দুর রহিম ঢাকা উত্তর সিটি রিপোর্টার
  • Update Time : ০৪:১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯ Time View

জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় মশকনিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। নির্ধারিত সূচি অনুযায়ী নগরীর বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত লার্ভিসাইডিং ও ফগিং (ওষুধ ছিটানো) কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
​তবে শুধু সিটি কর্পোরেশনের একাই নয়, ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণের ওপর বিশেষ জোর দিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ।
​শনিবার ডিএনসিসি সূত্রে জানানো হয়, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সিটি কর্পোরেশনের মাঠপর্যায়ের কর্মীরা তৎপর রয়েছেন। পাশাপাশি, নাগরিকদের নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ নিয়ে আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে।
​বিশেষ করে, বাসা-বাড়ির ছাদ, ফুলের টব, ড্রাম, বাথরুম বা অব্যবহৃত পাত্রে যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে বলা হয়েছে। কারণ জমে থাকা স্বচ্ছ পানিতেই এডিস মশার বংশবিস্তার ঘটে।
​”পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ নগর—গড়ে তুলি সবাই মিলে”—এই স্লোগানকে সামনে রেখে ডিএনসিসি এলাকার প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার এবং ডেঙ্গু মুক্ত ঢাকা গড়তে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

Tag :

Please Share This Post in Your Social Media

ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়মিত মশকনিধন ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

Update Time : ০৪:১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬