দিনাজপুরে চিরিরবন্দর উপজেলায় অটো ভ্যান চালক হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে জেলা পুলিশ সুপার
- Update Time : ০৫:৩৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ৬৬ Time View

দিনাজপুরে চিরিরবন্দর উপজেলায় অটো ভ্যান চালক হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার ৫ অক্টোবর ২০২৬ সোমবার সকালে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন ২নং সাতনালা ইউনিয়নের মানিক বাটি গ্রামে অটোভ্যান চালক মকছেদুল ইসলামের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা,পিপিএম মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব মোঃ আব্দুল হালিম এবং চিরিরবন্দর থানার পুলিশ সদস্যরা। পরিদর্শন কালে পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।




















