দোয়ারাবাজার উপজেলার সীমান্ত হত্যা,পুশ-ইন ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতার আহ্বান বিজিবির ।
- প্রকাশের সময় : ১১:২৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 58

সীমান্ত হত্যা, পুশ-ইন ও চোরাচালান প্রতিরোধে সীমান্তবাসীর সহযোগিতা চেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজারে সচেতনতামূলক সভা করেছে বিজিবি-৪৮ ব্যাটালিয়ন।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ, কোম্পানি কমান্ডার আবদুর রহিম, এসআইপি সদস্য নায়েক সুমন ও সিপাহী কাওসার। এ সময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ, জাকির হোসেন ও ইউপি সদস্য নুরুল ইসলাম প্রমুখ।
সভায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি সীমান্তে সন্দেহজনক যেকোনো তৎপরতার তথ্য দ্রুত বিজিবিকে জানিয়ে নিরাপত্তা কার্যক্রমে সহযোগিতার অনুরোধ করা হয়।
সভায় সীমান্ত সুরক্ষা ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিজিবি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।




















