১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নকলায় ১১১টি শিক্ষা প্রতিষ্ঠানে এমপি ফাহিম চৌধুরীর ক্রীড়া সামগ্রী বিতরণ
রিপোর্টার নোমান আহমেদ
- Update Time : ১০:১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১৬ Time View

শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ নকলা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ১১১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।
অনুষ্ঠানে নকলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত ক্রীড়া চর্চার উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে সংসদ সদস্যের এই সময়োপযোগী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখবে।
Tag :



















