ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাগেশ্বরীতে ছাত্রলীগের সক্রিয় সদস্য গ্রেফতার।

Md Arshadul Haque
  • প্রকাশের সময় : ১০:৩১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 21

নাগেশ্বরীতে ছাত্রলীগের সক্রিয় সদস্য গ্রেফতার।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাশেদুল ইসলাম রাজু (২৪) নামে ছাত্রলীগের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গ্রেফতার রাশেদুল ইসলাম রাজু নাগেশ্বরী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালাটারী গ্রামের মো. দুলু মিয়ার ছেলে। পুলিশ জানায়, ওই এলাকায় বেশ কিছুদিন ধরে একটি চক্র নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতার রাশেদুল ইসলাম রাজু ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ এরশাদুল হক

মোঃ এরশাদুল হক

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

নাগেশ্বরীতে ছাত্রলীগের সক্রিয় সদস্য গ্রেফতার।

প্রকাশের সময় : ১০:৩১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬