নূর-উন-নবীকে স্মরণে যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প, মানবসেবায় ব্যতিক্রমী উদ্যোগঃ
- Update Time : ১২:২৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ১৮ Time View

যশোর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত নূর উন নবীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে সহস্রাধিক অসহায় ও দুস্থ রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়েছেন। শুক্রবার সকালে যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকায় এপেক্স ক্লাবের আয়োজনে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন যশোর জিলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। উদ্বোধনী বক্তব্যে তিনি প্রয়াত বিএনপি নেতার রাজনৈতিক অবদান এবং সামাজিক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রয়াত বিএনপি নেতা নূর উন নবীর ছেলে খুরশীদ আলম বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এপেক্স গ্লোবালের চেয়ারম্যান কাদের নেওয়াজ, এপেক্স এর লাইফ গভর্নর মোশাররফ হোসেন মিশুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
দিনব্যাপী চলা এই ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সহস্রাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।



















