পরিবারের সদস্যের মৃত্যুতে ক্রেতার পরিবারকে ওয়ালটনের আর্থিক সুবিধা হস্তান্তর
- Update Time : ০৮:৫৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫ Time View

ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়ালটন প্লাজার এক ক্রেতার মৃত্যুর পর তাঁর পরিবারের কাছে আর্থিক সুবিধা হস্তান্তর করেছে ওয়ালটন কর্তৃপক্ষ।
মৃত ক্রেতা মো. সুমন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বুদল ইউনিয়নের ছাতিয়াইন গ্রামের বাসিন্দা। তাঁর পিতা সরাফত আলী এবং মাতা রাবিয়া বেগম। ক্রেতার মৃত্যুর পর ওয়ালটনের নিয়ম অনুযায়ী তাঁর পরিবারের জন্য নির্ধারিত আর্থিক সুবিধা প্রদান করা হয়।
আর্থিক সুবিধা হস্তান্তর অনুষ্ঠানে মৃত সুমন মিয়ার মা রাবিয়া বেগম নগদ অর্থ গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের প্লাজা সেলস ডিভিশনের ক্রেডিট ম্যানেজার হুমায়ুন কবির খান, রিজিওনাল সেলস ম্যানেজার সোহেল রানা, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার সাব্বির আহমেদ এবং সরাইল বিশ্বরোড ওয়ালটন প্লাজার ব্রাঞ্চ ম্যানেজার হৃদয় সাহা সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে ওয়ালটন কর্তৃপক্ষ মৃত ক্রেতার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।



















