পার্বতীপুরে বউ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সম্পাদক আজিজুল হক মোক্তারের ইন্তেকাল, ব্যবসায়ী মহলে শোক
- Update Time : ১০:৫২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / ৭ Time View

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের বউ বাজার ব্যবসায়িক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক মোক্তার আর নেই। গত ২১ অক্টোবর ২০২৬ তারিখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই আকস্মিক মৃত্যুতে বউ বাজারের ব্যবসায়ী মহলসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আজিজুল হক মোক্তারের রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বউ বাজার ব্যবসায়িক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, “আজিজুল হক মোক্তারের মৃত্যুতে বউ বাজারের ব্যবসায়ী সমাজ একজন সজ্জন ও পরিচিত ব্যক্তিত্বকে হারিয়েছে। তাঁর বিয়োগে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।”
এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং সবসময় তাঁদের পাশে থাকার ও সর্বাত্মক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মরহুমের মৃত্যুতে এলাকার অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও গভীর শোক প্রকাশ করেছেন। সবাই মহান আল্লাহর দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করার জন্য প্রার্থনা জানান।



















