পাহাড়-হ্রদের শহর রাঙামাটির উদ্দেশ্যে গাছা থানা প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ শুরু
- Update Time : ০৬:৩৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৭ Time View

নিজস্ব প্রতিবেদক:
কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে এবং পারস্পরিক সৌহার্দ্য জোরদারে পাহাড় ও কাপ্তাই হ্রদের মায়াবী শহর রাঙামাটির উদ্দেশ্যে আনন্দ ভ্রমণে রওনা হয়েছেন গাছা থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
গাছা থানা প্রেসক্লাব চত্বর থেকে একটি সুসজ্জিত বহর নিয়ে সদস্যরা পার্বত্য জেলা রাঙামাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই ভ্রমণে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সাধারণ সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নিয়েছেন।
সংগঠনের নেতারা জানান, সাংবাদিকদের দিনরাত পেশাগত কাজে ব্যস্ত থাকতে হয়। এ ধরনের পারিবারিক ও আনন্দ ভ্রমণ সাংবাদিকদের মানসিক প্রশান্তি দেওয়ার পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও পেশাগত ঐক্য আরও সুদৃঢ় করবে।
যাত্রাকালে ভ্রমণটি যেন সুন্দর, নিরাপদ ও আনন্দমুখর হয়—সেজন্য সাংবাদিক নেতৃবৃন্দ শুভাকাঙ্ক্ষী, পাঠক ও দেশবাসীর কাছে আন্তরিক দোয়া ও শুভকামনা চেয়েছেন। ভ্রমণ শেষে নির্ধারিত সময়ে প্রতিনিধি দলটির কর্মস্থলে ফেরার কথা রয়েছে।




















