শিরোনামঃ
পুলিশের হারিয়ে যাওয়া পিস্তল উদ্ধার
- প্রকাশের সময় : ১১:১৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 29

গত ইং-৩১/১০/২০২৬ খ্রি. তারিখ বাসন থানার এএসআই (নিরস্ত্র)/পারভেজ মল্লিক এর গুলিভর্তি পিস্তল হারিয়ে যায়।
তখন থেকে উক্ত পিস্তল উদ্ধারের জন্য অভিযান চলমান ছিল। ইং-০৫/১১/২০২৬ খ্রিঃ তারিখ ০০.০৫ ঘটিকার গোপন সংবাদের ভিত্তিতে রাত অনুমান ০২.৪৫ ঘটিকায় বাসন থানার অফিসার ইনচার্জ জনাব মোহাঃ হারুন অর রশিদ এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিরস্ত্র)/মোঃ জহুরুল ইসলাম, এসআই (নিরস্ত্র)/মোঃ নাহিদ আল রেজা, এএসআই (নিরস্ত্র)/মোঃ সানিউল আলম,ড্রাই কং/১০২৭ মোঃ বুলবুল আহমেদ, কং/৩৬৭ মোঃ সোহাগ মিয়া,কং/৭৬৫ মোঃ শাহিন খান, কং/১৬৬ মোঃ রিপন মিয়াসহ বাসন থানাধীন বারবৈকা মুচিপাড়া (টিএন্ডটি রোডের বিপরীতে) জনৈক প্রফেসর মোঃ সিরাজুল ইসলাম এর ০৪ তলা ভবনের পশ্চিম পাশে পরিত্যক্ত খালি জায়গা হইতে পরিত্যক্ত অবস্থায় হারিয়ে যাওয়া,,
গুলিভর্তি পিস্তল উদ্ধার করা হয়।
Tag :























