ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং ও উঠান বৈঠক

md afzal Hossain shubo
  • প্রকাশের সময় : ১১:২১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 11

ঈশ্বরগঞ্জে মাদক, ক্যাসিনো ও গরু চুরি প্রতিরোধসহ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকেলে উপজেলার মাইজবাগ ইউনিয়ন পরিষদ চত্বরে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি। মাইজবাগ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন, উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম ভুঁইয়া এবং বিট অফিসার উপপরিদর্শক (এসআই) রাশেদ মোশাররফসহ মাইজবাগ ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম ভুঁইয়া মনি জানান, সমাজ থেকে অপরাধ ও মাদক দূর করতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করা প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব। সভাপতির বক্তব্যে আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন জানান, চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তার করা হচ্ছে এবং আগামী এক মাসের মধ্যে অপরাধীদের নির্মূলে কঠোর অভিযান চালানো হবে। সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তার আহ্বান জানানোর পাশাপাশি গরু চুরি প্রতিরোধে গোয়ালঘরের নিরাপত্তা বৃদ্ধি ও সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন তিনি।

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আফজাল হোসেন শুভ

আফজাল হোসেন শুভ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং ও উঠান বৈঠক

প্রকাশের সময় : ১১:২১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬