ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বালুর নিচে ফেলে যাওয়া সেই নবজাতক পেল ‘ছোটমণি নিবাসের’ নিরাপদ আশ্রয়

md afzal Hossain shubo
  • প্রকাশের সময় : ০৭:২৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 16

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া সেই ফুটফুটে কন্যাসন্তানটির নিরাপদ ঠাঁই হয়েছে রাজশাহীর বোয়ালিয়ার ‘ছোটমণি নিবাসে’।
আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এই শিশু নিবাস কর্তৃপক্ষের কাছে নবজাতকটিকে হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার জালমাছমারি এলাকার একটি আমবাগানে বালির মধ্যে পুঁতে রাখা অবস্থায় লুঙ্গিতে মোড়ানো এই শিশুটিকে প্রথম দেখতে পান গোলাপ হোসেন নামের এক স্থানীয় বাসিন্দা। তিনি কালবিলম্ব না করে শিশুটিকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা শেষে জানানো হয়, নবজাতকটি সম্পূর্ণ সুস্থ রয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, উদ্ধার হওয়া কন্যাসন্তানটির ভবিষ্যতের নিরাপত্তা ও সঠিক যত্নের কথা বিবেচনা করে আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এরপর আজ দুপুরে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন রাজশাহীর বোয়ালিয়ার ছোটমণি নিবাস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। প্রশাসনের এমন দ্রুত ও মানবিক পদক্ষেপে শিশুটি এখন একটি নিরাপদ ও স্থায়ী আশ্রয় পেল।

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আফজাল হোসেন শুভ

আফজাল হোসেন শুভ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

বালুর নিচে ফেলে যাওয়া সেই নবজাতক পেল ‘ছোটমণি নিবাসের’ নিরাপদ আশ্রয়

প্রকাশের সময় : ০৭:২৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬