কাজিপুর উপজেলা বিএনপির কার্যালয়ে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৫:০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 27

আসন্ন ৭ই নভেম্বর-২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কাজিপুর উপজেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ই নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত হবে।
“৭ই নভেম্বর — সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস।”
১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করতে সিপাহী ও জনতা ঐক্যবদ্ধ হয়ে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছিল। দিনটি আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় মোড়, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপদমুক্ত করতে ঐক্যবদ্ধ শক্তির অপ্রতিরোধ্যতার কথা স্মরণ করিয়ে দেয়।
এই বিশেষ দিনে—
* শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি।
* দলীয় সংকীর্ণতা ভুলে জাতীয় স্বার্থে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলার শপথ নিই।
* দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করি।
আসুন,আসন্ন ৭ই নভেম্বরের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলে মিলে অবদান রাখি। আসন্ন ৭ই নভেম্বরের প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোঃ সেলিম রেজা এমপি, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম রেজা রুবেল, কাজিপুর উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী বৃন্দ।
সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
























