জামালপুরে ৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড
- প্রকাশের সময় : ১১:১৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 21

জামালপুর সদরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ (তিন) পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বিল্লাল মিয়া (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর থানাধীন নান্দিনা বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
সাজাপ্রাপ্ত মো. বিল্লাল মিয়া জামালপুর সদর থানার চরগোবিন্দবাড়ী এলাকার মৃত আব্দুল গনির ছেলে। তার মাতার নাম মিলন বেগম।
ডিএনসি সূত্র জানায়, জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাসিবুর রহমান-এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল নান্দিনা বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৩ পিস ইয়াবাসহ বিল্লাল মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসামিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সাথে জব্দকৃত আলামত (ইয়াবা) ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মাদকের বিরুদ্ধে এই ধরনের মোবাইল কোর্ট অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণ জামালপুর সদরে মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।























