০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূজা দেওয়া নিয়ে বিরোধের জেরে পার্বতীপুরে গৃহবধূকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

মোঃ আব্দুল খালেক পার্বতীপুর উপজেলা প্রতিনিধি
  • Update Time : ০৬:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬৪ Time View

দিনাজপুরের পার্বতীপুরে মনসা মন্দিরে পূজা দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ফাল্গুনী রানী (১৯) নামের এক গৃহবধূকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী কনক রায়কে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।
​নিহত ফাল্গুনী রানী উপজেলার ২ নম্বর মন্মথপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের কনক রায়ের স্ত্রী এবং নবকান্ত রায় ও বাসন্তী রানীর মেয়ে। মাত্র পাঁচ মাস বয়সী এক কন্যাসন্তান (কণিকা রানী রায়) রয়েছে নিহত গৃহবধূর।
​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নারায়ণপুর গ্রামের মনসা মন্দিরের সামনে পূজা দেওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কনক রায় লোহার শাবল দিয়ে ফাল্গুনী রানীর ওপর অতর্কিত হামলা চালান। শাবলের নির্মম আঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্বজনরা জানান।
​খবর পেয়ে নিহতের বাবার বাড়ির লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। মাত্র পাঁচ মাস বয়সী অবুঝ কন্যাসন্তানকে রেখে মায়ের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
​পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামী কনক রায়কে গ্রেফতার করে হেফাজতে নেয়। হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
​এ ঘটনায় নিহতের শোকাহত স্বজনরা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

পূজা দেওয়া নিয়ে বিরোধের জেরে পার্বতীপুরে গৃহবধূকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

Update Time : ০৬:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬