০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পূবাইলে কথিত ‘ওসি’ আওয়ামী লীগ কর্মী কাজী শহিদ গ্রেপ্তার, পাঠানো হলো জেলহাজতে
মোঃ রিজন ক্রাইম রিপোর্টার
- Update Time : ০৬:৪০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৬৬ Time View

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুর মহানগরের পূবাইলে নামধারী কথিত ‘ওসি’ এবং স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত কাজী শহিদকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটকের পর তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, কাজী শহিদ এলাকায় নিজেকে পরিচয় দিতেন প্রভাবশালী এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে ‘ওসি’ পরিচয়ের প্রভাব খাটাতেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
Tag :




















