০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিষ্ঠাবার্ষিকীতে মিরসরাইয়ে বিএনপির বিশাল র‌্যালি ও সমাবেশ: ৩৬ হাজার চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

রিপোর্টার শাহাদাত হোসেন
  • Update Time : ০৮:০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৬ Time View

​মিরসরাই উপজেলা প্রতিনিধি:

​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে মিরসরাই উপজেলা, বারইয়ারহাট পৌরসভা ও মিরসরাই পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান এলাকা জুড়ে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই-২৭৮) আসনের সংসদ সদস্য জনাব নুরুল আমিন।
​প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ আয়োজনকে স্মরণীয় করে রাখতে সংসদ সদস্য নুরুল আমিন মিরসরাই উপজেলা ব্যাপী মোট ৩৬ হাজার বৃক্ষচারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পাশাপাশি তিনি উপস্থিত বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মাঝে এসব চারা বিতরণ করেন।
​সমাবেশে বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথিসহ স্থানীয় নেতৃবৃন্দ দলের আদর্শ, ইতিহাস ও আগামীর রাজনীতি নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। আলোচনা সভা শেষে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Tag :

Please Share This Post in Your Social Media

প্রতিষ্ঠাবার্ষিকীতে মিরসরাইয়ে বিএনপির বিশাল র‌্যালি ও সমাবেশ: ৩৬ হাজার চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

Update Time : ০৮:০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬