ফুলবাড়ীতে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপসহ ৯৭ হাজার টাকার মা*দক জ*ব্দ।
- Update Time : ০৯:৪২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৬৬ Time View

দিনাজপুর ফুলবাড়ীতে পৃথক দুটি অভিযানে ভারতীয় নে*শা,জাতীয় ট্যাবলেট, ভারতীয় ইস্কফ সিরাপ ও বাংলাদেশি যৌ*ন উত্তেজক সিরাপ জ*ব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন অচিন্তপুর বিওপি ও বিরামপুর বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা ৫১০ পিস ভারতীয় নে*শা,জাতীয় ট্যাবলেট, ২৩ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ৩১৯ বোতল বাংলাদেশি যৌ*ন উত্তেজক সিরাপ জ*ব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জ*ব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালান সামগ্রীর সিজার মূল্য ৯৭ হাজার ৮৫০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মা*দ*ক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মা*দ*কদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জ,ব্দ এবং সংশ্লিষ্টদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করা হবে।




















