০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​ফুলবাড়ীতে ২৯৩ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ২৯ বিজিবি

​মোঃ মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • Update Time : ১১:০৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / ২৯ Time View

দিনাজপুরের ফুলবাড়ীতে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বিজিবি।
​২৩ অক্টোবর ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ চৌঠা বিওপির একটি টহল দল বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিজিবি সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ২৯৩ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হন।
​বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৩,৯৫০ (তেতাল্লিশ হাজার নয়শত পঞ্চাশ) টাকা। তবে এ ঘটনায় চোরাচালানের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
​২৯ বিজিবির দায়িত্বশীল কর্মকর্তা জানান, সীমান্তে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবির এই কঠোর অবস্থান ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। একই সাথে সংশ্লিষ্ট অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে পেশাদারিত্বের সঙ্গে তৎপর রয়েছে বিজিবি।

Tag :

Please Share This Post in Your Social Media

​ফুলবাড়ীতে ২৯৩ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ২৯ বিজিবি

Update Time : ১১:০৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬