০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বক্তবলীতে মর্মান্তিক দুর্ঘটনা: শাহ সিমেন্টের কভার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু

মোঃ ফয়সাল নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ০৬:৫২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ৩৭ Time View

নারায়ণগঞ্জের বক্তবলী ঘাট এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাপড়ুয়া শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শাহ সিমেন্টের একটি কভার ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি আখের দোকানের ওপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আখ বিক্রেতার ছোট ছেলে ঘটনাস্থলেই নিহত হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, নিহত শিশুটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল এবং মানসিক প্রতিবন্ধী ছিল। এ সময় গুরুতর আহত হন শিশুটির বাবা, যিনি আখ বিক্রি করছিলেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দের উদ্যোগ নেয়।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে

Tag :

Please Share This Post in Your Social Media

বক্তবলীতে মর্মান্তিক দুর্ঘটনা: শাহ সিমেন্টের কভার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু

Update Time : ০৬:৫২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬