০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ ফয়সাল নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ০৫:৫৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ১৬ Time View

​নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় এবং সংগঠনের প্রচার সম্পাদক জহিরুল ইসলাম মিন্টুর জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর থেকে রাধানগর সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে।
​এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গাজী সাঈদ দেলোয়ার, ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস, সহ-সভাপতি এম আর সেলিম ও ওমর ফারুক আল মামুন, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, কার্যকরী সদস্য ওমর ফারুক রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গাজী সাঈদ দেলোয়ার বলেন, “নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন দীর্ঘ চার বছর ধরে সাহিত্যচর্চার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।” তিনি সংগঠনের কার্যক্রম আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।
​প্রচার সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু বলেন, “প্রতি বছরের মতো এবারও আমাদের নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। তবে আজকের এই আয়োজন আমার হৃদয়ের খুব কাছাকাছি, কারণ এটি আমার জন্মদিনে উৎসর্গ করা হয়েছে। এই মহৎ উদ্যোগের জন্য আমি আমার প্রাণের সংগঠন এবং এর প্রতিটি সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই ভালোবাসার উপহার আজীবন আমার হৃদয়ে গেঁথে থাকবে। আসুন, প্রকৃতির টানে আমরা সবাই মিলে এভাবেই একটি সবুজ বাংলাদেশ গড়ি।”
​সবশেষে, সংগঠনের সহ-সভাপতি ওমর ফারুক আল মামুনের পরিচালনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে বক্তাবলী ফেরিঘাটে কভারভ্যান দুর্ঘটনায় নিহত ১ জন, দক্ষিণ আফ্রিকায় অগ্নিদগ্ধ হয়ে বক্তাবলীর ১ জন, আলীরটেকের ৪ জন এবং মুন্সীগঞ্জের রিকাবিবাজারের ১ জন নিহত ব্যক্তির রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

​বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Update Time : ০৫:৫৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬