০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে খুচরা দোকানে সার বিক্রি, বিএডিসি ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা
রিপোর্টার মাহাবুর রহমান
- Update Time : ১২:৫০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ৬ Time View

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকারি নিয়ম ও নির্দেশনা অমান্য করে খুচরা দোকানে সার বিক্রির অভিযোগে বিএডিসি সার ও বীজ ডিলার প্রতিষ্ঠান মেসার্স ফরহাদ এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৩ আগস্ট) ভূরুঙ্গামারীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানকালে সরকারি বিধি-বিধান ও নির্ধারিত নিয়ম না মেনে খুচরা দোকানে সার বিক্রির বিষয়টি ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেন।
এ সময় সার বিক্রির ক্ষেত্রে সরকারি নিয়ম-নীতি ও নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট ডিলারকে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের ফলে সার বিক্রিতে অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে সতর্কতা তৈরি হবে বলে মনে করছেন স্থানীয়রা।
Tag :

























