মধুখালীতে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিশেষ মাসিক সভা অনুষ্ঠিত
- Update Time : ০৬:২৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ৩১ Time View

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী এজেন্সি অফিসে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক বিশেষ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কার্যালয়ে সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়।
নিত্যরঞ্জন সাহার সভাপতিত্বে এবং নাহিদ হাসান সোহেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফরিদপুর সার্ভিসিং অফিসের দায়িত্বপ্রাপ্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সহ-সভাপতি গোলাম মোস্তফা খাঁন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন:
সুব্রত কুমার ওঝা — অফিসার ইনচার্জ
মোঃ মালেক মন্ডল — ব্রাঞ্চ ম্যানেজার (BM)
মিঠুন কুমার দাস — ব্রাঞ্চ ম্যানেজার (BM)
ফাতেমা আক্তার — ইউনিট ম্যানেজার / কর্মকর্তা
অমৃত বিশ্বাস — ফিল্ড অফিসার (FA)
সভায় বক্তারা কোম্পানির চলমান কার্যক্রমকে আরও গতিশীল করা এবং গ্রাহকসেবার মান বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এসময় মধুখালী এজেন্সি অফিসের অন্যান্য কর্মকর্তা ও মাঠপর্যায়ের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।



















