০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মির্জাপুরের মাটি ও মানুষের নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকীকে জামুর্কী ইউনিয়ন বিএনপির রক্তিম শুভেচ্ছা
খন্দকার রাজিউল মাতীন ধ্রুব। মির্জাপুর উপজেলা প্রতিনিধি, টাঙ্গাইল।
- Update Time : ০৬:১৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৮ Time View

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য, গণমানুষের নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ২ নং জামুর্কী ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।
জাতীয় সংসদে অর্পিত এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি পর্যটন খাত ও বিমান পরিবহনের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। এই উপলক্ষে ২ নং জামুর্কী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাঁর এই অর্জনে গভীর আনন্দ প্রকাশ করেন এবং তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
Tag :



















