ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেলান্দহে আলোর ঝলকানিতে মিনিবার নাইট ফুটবল সেমিফাইনাল, মুখোমুখি চরপাড়া ও হাজরা বাড়ী 

Rohul Amin
  • প্রকাশের সময় : ০৫:৩৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 38

জামালপুরের মেলান্দহে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মরহুম আব্দুল হাই বাচ্চু মিয়া স্মৃতি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর সেমিফাইনাল ম্যাচ। ঐতিহ্যবাহী রূপসী হাটা বন্ধু সংগঠনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে শক্তিশালী দুটি দল একে অপরের মুখোমুখি হয়।
​আয়োজক সূত্র জানায়, টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে অংশ নেয় চরপাড়া সুপার কিংস ক্লাব ও হাজরা বাড়ি স্পোর্টিং ক্লাব। খেলাটি ৮২ নম্বর বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
​মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ৪ নং নাংলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল হাই বাচ্চু মিয়ার স্মরণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

​অতিথি ও আয়োজকবৃন্দ
টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪ নং নাংলা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক জনাব রেজাউল করিম রেজু। খেলার শুভ উদ্বোধন করেন ৮২ নং বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব মো. মোবারক হোসেন।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং নাংলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৪ নং নাংলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মো. মাহবুবুর রহমান, ৬ নং আদ্রা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য জনাব শাহিন আলম, নার্সারি ব্যবসায়ী জনাব মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মেলান্দহ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব মো. মনোয়ার হোসেন মনু, মাহিন্দ্রা মালিক সমিতি মেলান্দহ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মো. তারিকুল ইসলাম শ্যামল, দারিদ্র্য বিমোচন প্রকল্প হাজরা বাড়ি শাখার কর্মকর্তা জনাব মো. ফজলুল হক, বটতলা বাজারের ব্যবসায়ী জনাব মো. আবুল খায়ের এবং রূপসী হাটার সমাজসেবক জনাব মো. সাজু মিয়া। এছাড়াও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
​মরহুম আব্দুল হাই বাচ্চু মিয়া স্মৃতি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর সেমিফাইনালে দুর্দান্ত জয় তুলে নিয়েছে চরপাড়া সুপার কিংস ক্লাব। অত্যন্ত আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে তারা ২-০ গোলে জয়লাভ করে সরাসরি ফাইনাল নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসী হাটা বন্ধু সংগঠনের সভাপতি জনাব মো. জাকারিয়া আহম্মেদ জুয়েল। আয়োজকদের পক্ষ থেকে রূপসী হাটা বন্ধু সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল মিয়া ফুটবলপ্রেমী সকল দর্শককে ফাইনাল ম্যাচসহ আগামী ম্যাচগুলোতেও মাঠে উপস্থিত থাকার আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
রুহুল আমিন

রুহুল আমিন

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ, জামালপুর

মেলান্দহে আলোর ঝলকানিতে মিনিবার নাইট ফুটবল সেমিফাইনাল, মুখোমুখি চরপাড়া ও হাজরা বাড়ী 

প্রকাশের সময় : ০৫:৩৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬