ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় ১৫ হাজার লিটার ভোজ্য তেল জব্দ*।

admin
  • প্রকাশের সময় : ০৩:২৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 212

শাওন আকবার শান্ত মোংলা প্রতিনিধি:

মোংলায় মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে চোরাচালানের অবৈধ ১৫ হাজার ৬শ লিটার ভোজ্য তেল (অপরিশোধিত সয়াবিন) জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার( ১২ সেপ্টেম্বর) দুপুরে মোংলা কোস্ট গার্ড পৌর শহরের প্রধান বাজারের মেসার্স শোভা স্টোর নামের মুদি ব্যবসায়ী সবুর তালুকদারের গোডাউনে অভিযান চালায়।

এ সময় অভিযানকারীরা সবুরের গোডাউনে ৭৮ ব্রেলে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মজুদ করা ১৫ হাজার ৬ শ লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করে। দীর্ঘদিন ধরে অপরিশোধিত এ তেলের সাথে ভেজাল মিশিয়ে বাজারে বিক্রি করে আসছিলো সবুর বলে অভিযোগ রয়েছে।

এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী। আর কোস্ট গার্ডের এ অভিযানে সাথে ছিলো পুলিশ ও গোয়েন্দা সংস্থা এনএসআইর কর্মকর্তারাও।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন, গোয়েন্দা তৎপরতার মধ্যদিয়ে কোস্ট গার্ড পৌর শহরের মুদি ব্যবসায়ী সবুরের গোডাউন থেকে চোরাচালানের অবৈধ ৭৮ ব্রেল তেল জব্দ করেছে। জব্দকৃত তেল পুলিশে হস্তান্তর ও এ ঘটনায় কোস্ট গার্ডের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।#

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
admin

মোংলায় ১৫ হাজার লিটার ভোজ্য তেল জব্দ*।

প্রকাশের সময় : ০৩:২৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬