ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সংগঠন ও সমবায়ীদের সম্মাননা প্রদান:

Shawon Akbar Shanto
  • প্রকাশের সময় : ০৪:৫৮:২২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 33

‘করব সমবায়,গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে রবিবার (০৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।

এরপর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্পিতা হাওলাদার।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ভিত্তিক সমাজ গঠনই উন্নত বিশ্বের অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম মূলশক্তি। সমবায় পদ্ধতি অনুসরণের মাধ্যমে প্রান্তিক কৃষক ও উৎপাদকরা আত্মনির্ভরশীল হয়ে উঠছেন। সরকার ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ দেশ গঠনের লক্ষ্যে সমবায় খাতের সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।

সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে সমবায়ের ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. আবু হানিফ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর শুরা সদস্য মো. আনিছুর রহমান।

এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা, যুব উন্নয়ন কর্মকর্তা যাদব চন্দ্র রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ বৈরাগী, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সোহান, উপজেলা কৃষি কর্মকর্তা পীযূষ রায়, নির্বাচন কর্মকর্তা মো. কবির, অগ্রণী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদারসহ স্থানীয় সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার শ্রেষ্ঠ সমবায়ী সংগঠন ও শ্রেষ্ঠ সমবায়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।#

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
শাওন আকবার শান্ত

শাওন আকবার শান্ত

উপজেলা প্রতিনিধি, মোংলা, বাগেরহাট

মোংলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সংগঠন ও সমবায়ীদের সম্মাননা প্রদান:

প্রকাশের সময় : ০৪:৫৮:২২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬