রাড্ডা মেডিকেল সেন্টার পরিদর্শনে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও ডিএনসিসি মেয়র প্রার্থী সেলিম উদ্দিন
- Update Time : ০৩:২৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ৫৯ Time View

হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত মিরপুরের ঐতিহ্যবাহী রাড্ডা মেডিকেল সেন্টার পরিদর্শন করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিনকাসেম আরমান এবং ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
পরিদর্শন শেষে তারা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন। ব্রিফিংয়ে নেতৃবৃন্দ মেডিকেল সেন্টারে সংঘটিত হামলা, ভাঙচুর ও লুটপাটের তীব্র নিন্দা জানান এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ সময় তারা বলেন, স্বাস্থ্যসেবা একটি জনকল্যাণমূলক ও সংবেদনশীল খাত। এই প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সাধারণ মানুষের চিকিৎসাসেবা ব্যাহত করার চক্রান্ত কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ক্ষতিগ্রস্ত এই চিকিৎসাকেন্দ্রটি দ্রুত সংস্কার করে পুনরায় পূর্ণাঙ্গ সেবা চালুর বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।
পরিদর্শনকালে স্থানীয় জামায়াত ও বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাড্ডা মেডিকেল সেন্টার, ব্যারিস্টার মীর আহমাদ বিনকাসেম আরমান, মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১৪ আসন, ডিএনসিসি মেয়র প্রার্থী, জামায়াতে ইসলামী, মিরপুর রাড্ডা হাসপাতাল, সংবাদ




















